
আবেশভূমি, গৌরী শংকর মহাপাত্র: পূর্ব মেদিনীপুর জেলার এগরা- ১ ব্লকের জেড়থান পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্কুলের ক্লাসরুমের মধ্যেই পড়ে রয়েছে জ্বালানি ও আবর্জনার স্তূপ। অভিযোগ, একটা ক্লাসরুমের মধ্যেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস চলে। পাশাপাশি স্কুলের মিড-ডে-মিলও নিয়মিত হয় না বলে দাবি স্থানীয়দের । স্থানীয় বাসিন্দারা স্কুলের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান মঙ্গলবার। অভিভাবকেরা জানিয়েছেন, এ বিষয়ে বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও লাভ হয়নি। স্কুলে তিন জন শিক্ষক হলেও তাঁরা নিয়মিত স্কুলে আসেন না। স্কুলের ছাত্রছাত্রীদের থেকে জানা যায় প্রতিনিয়ত তাদের এটেনড্যান্স নেওয়া হয় না। রেগুরাল মিড-ডে-মিলও দেওয়া হয় না। ভয়ে আমরা মুখ খুলি না। তবে অভিভাবকেরা বলছেন যে, অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের যাব। কিন্তু এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র দাস সমস্ত কিছু অভিযোগ অস্বীকার করেছেন। তবে ফোনে যোগাযোগ করা হলে এগরা উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুব্রত দে বলেন, “যদি স্কুলের প্রধান শিক্ষককের বিরুদ্ধে কোন গাফিলতির অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো।। কিন্তু স্কুলের বেহাল দশা কবে স্বাভাবিক ছন্দে ফিরবে? সেদিকেই তাকিয়ে বাসিন্দারা।
