আবেশভূমি , গৌরী শংকর মহাপাত্র:-জগন্নাথ মন্দিরকে কেন্দ্রকরে বিদেশী পর্যটক বাড়বে দিঘায়। ইসকনের মতো জগন্নাথ মন্দিরকে ঘিরে দিঘাতে বিদেশী পর্যটকের সংখ্যা বাড়বে। মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে এমন কথা জানালেন ইসকনের প্রতিনিধি রাধারমন দাস। তিনি জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটির অন্যতম সদস্য।তিনি আরো আশাপ্রকাশ করেন রাজ্যের মানুষজন যেমন দিঘায় বেড়াতে আসবেন তেমনি মায়পুর ইসকনের মতো প্রচুর বিদেশী পর্যটকও দিঘায় ভিড় জমাবেন মন্দির দর্শন করবেন।মন্দির উদ্বোধনের আর একমাস বাকি। উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে ততই প্রশাসনিক তৎপরতা বাড়ছে । মন্দির পরিচালনার জন্যে মুখ্যমন্ত্রী যে ট্রাস্টি কমিটি তৈরি করে দিয়েছেন তাতে প্রশাসনিক কর্তাদের পাশাপাশি রয়েছেন পুরীর দ্বৈতপতি ,ইসকনের প্রতিনিধি ,ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিরা। ফেব্রুয়ারি মাসে মন্দিরের কাজ পরিদর্শন করে গিয়েছেন পুরীর দ্বৈতাপতি।মঙ্গলবার সকালে ইসকন প্রতিনিধি রাধারমন দাস জগন্নাথ মন্দির ও নির্মিয়মান চৈতন্যদ্বারের কাজ পরিদর্শন করেন । 

“তিনি বলেন মন্দিরের কাজ খুব সুন্দর হয়েছে, অসাধারণ স্থাপত্য । চৈতন্যদ্বার নির্মাণের কাজ শেষ হলে মন্দিরের আকর্ষণ আরো বেড়ে যাবে। 

তবে তিনি মন্দির ও মন্দিরের উদ্বোধন নিয়ে বেশি কিছু বলতে চাননি । তিনি বলেন মন্দির সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন । ট্রাস্টি কমিটি তাঁর নির্দেশ মেনে কাজ করবে। 

অপরদিকে মন্দিরের পূর্বদিকে প্রধান প্রবেশদ্বারের পাশে চৈতন্যদ্বার নির্মাণের কাজ চলছে জোর কদমে । এই চৈন্যদ্বার নির্মাণে খরচ বরাদ্দ ৪ কোটি টাকা । চৈতন্যদ্বারের দুই পাশের পিলারের কাজ শেষ হয়ে গিয়েছে। মাঝের অংশের কাজের জন্য দিঘা শহরের মেন রোড ২০দিনের জন্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বাইপাশ হয়ে নতুবা ঘোরা পথে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা যাতায়াত করতে হচ্ছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *