
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাশপুর: পটাশপুর-১ ব্লকের ইড়দা নবারুন সংঘের পরিচালনায় শীতলা ও কালী পুজো উপলক্ষে মেগা রক্তদান শিবির হয় বুধবার।
প্রায় ৯০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংকের কর্মীরা। এই শিবিরে মহিলা রক্ত দাতা ও ছিল চোখে পড়ার মতো। রক্তদান করতে পেরে আনন্দ প্রকাশ করেন । আয়োজক সংস্থার সম্পাদক পবিত্র জানা জানিয়েছেন, প্রচন্ড গরমে মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতে ও ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবির ।এছাড়াও পুজোর কদিন রয়েছে সাস্থ্য শিবির, যাত্রা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিদ্যুত কুয়র, সম্পাদক পবিত্র জানা, সদস্য রঞ্জন দাস, অমিত মাইতি, আশীষ কুঁয়র।
