
গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল ,এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম । এগরা নবজীবন নার্সিংহোমের সামনে এগরার প্রথিতযশা চিকিৎসক ডা পুণ্ডরীকাক্ষ মিশ্রের( পি মিশ্র) আবক্ষমূর্তির আবরণ উন্মোচন হয় সোমবার এগরা সংস্কৃতিক মঞ্চ তথা এগরা মেলা ও নবজীবন নার্সিংহোম কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ডা: পি মিশ্রের জন্মদিনে তারই
প্রতিষ্ঠ নার্সিংহোমে ।আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন এগরার রূপকার, রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোচন্দ্র সিনহা।সভায় পৌরহিত্য করেন আঞ্চলিক ইতিহাস গবেষক শান্তিপদ নন্দ। উপস্থিত ছিলেন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক, উপ পৌরমাতা সোমা চক্রবর্তী, জাতীয় শিক্ষক ড. প্রণব কুমার পট্টনায়ক প্রমূখ। উপস্থিত অতিথিগণ ও বিভিন্ন সংগঠন তাদের প্রিয় ২ টাকার ডাক্তার গরীবের ভগবানের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদনে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ছিলেন সাংস্কৃতিক মঞ্চ তথা এগরা মেলা কমিটির সম্পাদক মৃন্ময় মিশ্র, নবজীবন নার্সিংহোমের চিকিৎসকগণ। আমন্ত্রিতদের আসনে ছিলেন ডা বাদল অশ্রু ঘাটা, ডা এন কে প্রধান, ডা অনিল কুমার মিশ্র,ডা বিদ্যুৎ বিকাশ নন্দ, সহ এগরা জনপদের বিশিষ্ট চিকিৎসক মন্ডলী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও শুভানুধ্যায়ী।উদ্বোধক ও অতিথিগণ তাদের বক্তব্যে সর্বজন শ্রদ্ধেয়, কিংবদন্তি সুচিকিৎসক, নিঃস্বার্থ সমাজ সেবী ,শিক্ষা ,সাহিত্য ,সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বহু মুখী প্রতিভাধর চিকিৎসক ও সংগঠক ড পি মিশ্রের বর্ণময় কর্মজীবনের নানান অনালোকিত দিক তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।স্বাগত ভাষণ দেন নবজীবন নার্সিংহোমের অন্যতম সংগঠক ও ডা পি মিশ্রের ভাগ্নে ডা জ্যোতির্ময় মিশ্র। উদ্বোধনী সংগীত পরিবেশন করে “সঙ্গীত গুরুকূল,” পি মিশ্রের জীবনী নিয়ে সংগীত আলেখ্য পরিবেশন করেন কবি সুরকার হেমন্ত মাইতি।অনুষ্ঠানের সঞ্চালনায় এগরা মেলা কমিটির অন্যতম সংগঠক বনবিহারী পাত্র।