গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। এগরা মেলা তথা এগরা সাংস্কৃতিক মঞ্চের প্রকাশনায় “অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহা এক অনন্য বরেন্য ব্যক্তিত্ব” শিরোনামে এক মূল্যবান সংকলন গ্রন্থ প্রকাশিত হয় শনিবার। ২৯ মার্চএগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে জনপদের বুধমন্ডলীর উপস্থিতিতে বইটির উদ্বোধন করেন বহু গ্রন্থ প্রণেতা আঞ্চলিক ইতিহাস গবেষক, মুগবেড়িয়া কলেজের কৃতি প্রাক্তন অধ্যক্ষ ড:হরিপদ মাইতি। বর্ণময় এই অনুষ্ঠানে উপ

    স্থিত রাজ‍্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর, অনুষ্ঠানের মুখ‍্য যাকে ঘিরে এই অনুষ্ঠান সেই এগরার রূপকার, প্রাক্তন মন্ত্রী ও এগরা মেলার সভাপতি অধ্যাপক প্রবোধচন্দ্র সিনহা, এগরা পৌরসভার উপ পৌর প্রধান সোমা চক্রবর্তী, কাউন্সিলার জয়ন্ত সাউ, স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণকলি ভট্টাচার্য, এগরা ঝাটুলাল হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ জানা,এগরা সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মৃন্ময় মিশ্র প্রমূখ। সভায় পৌরহিত‍্য করেন জাতীয় শিক্ষক ড:প্রণব কুমার পট্টনায়ক। স্বাগত ভাষণদেন তিমিরবরণ দাস মহাপাত্র।
      উদ্বোধক তার বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের সঙ্গে এগরার বর্ণময় ইতিহাস তুলে থানার এগরা-২ব্লকের পানিপারুল পঞ্চায়েতের কুলটিক‍রীর জমিদার হরেকৃষ্ণ সিনহা ও তার সুযোগ্য পুত্র অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহার বাল্য থেকে বার্ধক্যের বেড়েওঠা, সমাজসেবায় প্রসার, জনপ্রতিনিধিত্বে দেশ ও রাজ‍্যকে গৌরবান্বিত্ব করা, এগরা মহকুমা ও এগরা পৌরসভা গঠনসহ বর্ণময় কৃতিত্ব স্মৃতি চারণ করে
        উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।
        অনুষ্ঠানের প্রধান অতিথি পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের কৃতি প্রধান শিক্ষক এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি তার নাতি দীর্ঘ বক্তব্যে প্রাক্তন আচার্য, সংগঠক, সমাজসেবী, রাজনীতিক,অধ্যাপক প্রবোচন্দ্র সিনহার দ্বারা নিজে ও এলাকা কিভাবে সমৃদ্ধ তা উল্লেখ করেন, রাজনীতিতে বিধানসভা ও বিধানসভার বাইরে স্বদল ও বিরোধীদের প্রতি সৌজন্যের রাজনীতির  দৃষ্টান্তের উল্লেখ করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করার পাশাপাশি উত্তরসূরী হিসেবে তাঁর অসমাপ্ত কাজ সম্পাদনে স্বপ্ন পূরণের কথা বলেন।২৬৮ পাতার প্রকাশিত এই বইতে কলম ধরেছেন অবিভক্ত জেলার প্রথিতযশা শিক্ষক ,অধ্যাপক ও রাজনীতিক মিলে ৪১জন।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় এগরা মেলার কার্যকরী সভাপতি প্রকাশ কুসুম দাশ।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *