গৌরীশংকর মহাপাত্র ও সুদর্শন সেন, আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।বাংলার অন্যতম প্রসিদ্ধ, বহুমুখী স্বেচ্ছাসেবী সংস্থা জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায়, জোনাকির কর্ণধার সেক আসমতের প্রযোজনা ও পরিচালনায়, খেজুরীর প্রথম যথার্থ ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের উপরে তথ্যচিত্র “Time travel to the archive of Mahendranath Karan ” শুভ মুক্তি পেল খেজুরী গোডাউনের উৎসব ভবনে।খেজুরীর হেরেডোটার্স স্বর্গীয় মহেন্দ্রনাথ করণ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। খেজুরী-২ ব্লকের পশ্চিম ভাঙ্গনমারীর প্রত্যন্ত গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আজকের খেজুরীকে মানুষ যেভাবে জানতে পেরেছে কিংবা চিনতে পেরেছে, সবটাই সম্ভব হয়েছে তাঁর লেখা বই এর জন্য।তাঁর লেখা হিজলীর মসনদ-ই -আলা ও খেজুরী বন্দর বাংলার অন্যতম ঐতিহাসিক দলিল।এত বছর আগে জন্মেও কিভাবে তিনি দেশ-বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন, তা আপনাকে সত্যিই অবাক করাবে। সেই ইতিহাসকারের জীবনীর উপরে ডকুমেন্টারি ফিল্ম বা তথ্যচিত্র প্রদর্শিত হয় ২৩ মার্চ রবিবার।ছিলেন ড. প্রবাল কান্তি হাজরা, পার্থসারথি দাশ, মধুমিতা মন্ডল, সুরঞ্জনা দাস, সুদর্শন সেন, ধীরেন্দ্রনাথ প্রধান, প্রদীপ শাসমল, শুভ্রজিৎ পন্ডা, স্নেহাংশু নন্দ, ড. রামচন্দ্র মন্ডল, বিশ্বজিৎ পানিগ্রাহী, শান্তিরাম দাস, সেক মাসুদ করিম, স্বপ্নদীপ মাইতি, নবেন্দু বারিক, শুভ্রজিৎ গায়েন প্রমুখ। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।তথ্যচিত্রের পরিচালক ও প্রযোজক সেক

    আসমত জানান -” মহেন্দ্রনাথ করণের নাম কিছু প্রবীণ ব্যক্তির কাছে পরিচিত থাকলেও নতুন প্রজন্মের কাছে তা আজও পৌঁছায়নি।ভাবলে অবাক হতে হয় পশ্চিম ভাঙনমারী গ্রামের জমিদার গৃহে যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন এই অঞ্চলে ছিল না তেমন সুযোগ সুবিধা ।সেই সময়ে দাঁড়িয়ে তিনি এত কিছু করে গেছেন।তার অবদান কতখানি সেটা নতুন প্রজন্মকে জানানোর জন্য, আমার এই উদ্যোগ।এই উদ্যোগে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি আজীবন চির কৃতজ্ঞ থাকবো “।উপস্থিত জেলার বিশিষ্ট গুণীজনরা জানান” এই চিত্র আমাদের কাছে দলিল হিসেবে বিবেচিত হলো।সিনেমাটির দুটো শোতে দেখানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় জোনাকির সভাপতি মধুমিতা মন্ডল।সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্ণধার ও চিত্র পরিচালক সেক আসমত।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *