দৈনিক আবেশভূমি ডেস্ক : বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।গুমোট আবহাওয়া কাটিয়ে দুই দিনের বৃষ্টিপাতের ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শহরবাসী । কালো মেঘের চাদরে ঢাকেছে বিভিন্ন শহর।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবারও ধেয়ে আসছে কালবৈশাখী, মূলত দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে কালবৈশাখী। তাছাড়া কালবৈশাখীর প্রভাবে কিছুক্ষণের মধ্যে ৭টি জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে। ঝড়বৃষ্টি ছাড়াও হতে পারে শিলাবৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির একাংশে আছড়ে পড়তে পারে কালবৈশাখী । টানা ২ থেকে ৩ঘন্টা চলবে এই ঝড়ো হাওয়া ও বৃষ্টি । ৪৫ কিমি বেগে বইতে পারে এই ঝড় এমটাই জানিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *