গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।লালবাজার সাহিত্য পরিষদের ব্যবস্থাপনায় বাহাদুরপুর হাইস্কুলে “ঐক্য বাক্য মাণিক্য”এর বিংশতিতম সংখ্যা প্রকাশিত হয় মঙ্গলবার। সভাপতিত্ব করেন কেশবচন্দ্র প্রধান,উপস্থিত ছিলেন বিষ্ণুপদ ঘোষ, কবি অজিত কুমার জানা,সংগঠনের সম্পাদক নিতাই চরন পাত্র ,পটাশপুর দর্পণের সম্পাদক সুমথ নাথ দাস প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন মশাল পত্রিকার সভাপতি জয়ন্ত দাস মহাপাত্র, দেবদাস মাইতি, নবকুমার মাইতি, ধৃতিরূপা ত্রিপাঠী, গৌরচাঁদ পাত্র, পিয়ারী মোহন দাস, অনিল কুমার সাহু,অমিয় কুমার গিরি প্রমুখ।প্রকাশিত হয় বিষ্ণুপদ ঘোষের “সম্ভবামি যুগে যুগে”, অসীম বিকাশ পণ্ডার “নির্বাণ”, নবকুমার মাইতির”মোহনার দিকে”ও”কবি ও কবিতা”নামক গ্রন্থ।কবিতা পাঠ ছাড়াও আবৃত্তি, গান,গিটারে লঘু সঙ্গীতে অনুষ্ঠান ছিল জমজমাট । সঞ্চালনায় দেবরাজ রায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *