গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। সরকারের অবহেলা আর মানসিক অবসাদে ব্রেনস্টোকের শিকার কাঁথি উত্তর চক্রের এডুকেশন সুপারভাইজার সুমন ঘড়াই।নববর্ষের রাত ১২টায় হঠাৎ অসুস্থ হয়,প্রাথমিক চিকিৎসার পর রক্ত বমি হলে পানিপারুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।কাঁথি হাসপাতালে তাকে চিকিৎসার পর সিটি স্ক‍্যানে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার বাবুর মতে ব্রেনস্টোকে মৃত্যু।পানিপারুলের স্থায়ী বাসিন্দা সুমন পেশায় এডুকেশন সুপারভাইজার, বিদ্যালয় শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত কাঁথি উত্তর চক্রের চুক্তিভিত্তিক কর্মচারী।বর্তমান তার স্ত্রী ও ৪বছরের এক মেয়ে আছে। ২০১৮ সালের মে মাস থেকে কর্মরত এই কর্মীর ভবিষ্যৎনিধি সুনিশ্চিত না থাকার কারণে তার পরিবার একেবারে অসহায়।তার স্ত্রী দাবি সরকারের কাছে নিয়ম মেনে ডেথ বেনিফিট সহ চাকরির।কিন্তু একাংশের মতে, এই মানসিক অবসাদের মূল কারন দীর্ঘ ৭বছর সরকারি কর্মী হয়েও না বেড়েছে বেতন না পেয়েছে অন্য কোন সুযোগ সুবিধা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ৭ বছর কর্মরত এই কর্মীর কেন ৬০ বৎসর পর্যন্ত চাকরি সুনিশ্চিত হলো না এই প্রশ্ন অনেকর।তার পরিবার ও সহকর্মীরা মুখ‍্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *