
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম ।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয় স্তরের ছাত্রীদের কম বয়সে বিয়ে,পালিয়ে বিয়ে রোখা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূপতিনগর থানার উদ্যোগে,বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতনের ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান হয় বুধবার।অনুষ্ঠানে ভূপতিনগর থানার এস আই আমিনুল ইসলাম বাল্য বিবাহে পূর্ব মেদিনীপুরসহ পশ্চিমবঙ্গের তিনটি জেলার পরিস্থিতি উদ্বেগজনক। শীর্ষে জেলার দুটি থানা ময়না ও ভূপতিনগর।ছাত্রীদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আবেদন জানান।সামাজিক মাধ্যমে যেভাবে মেয়েরা ঠকছে সে বিষয়ে আলোকপাত করেন। পড়াশোনার পর প্রাপ্ত বয়সে বিয়ের 

