গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।কাঁথি পৌরসভার ১৩,১৪,১৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আয়োজনে সুপার মার্কেটের কালুরায় মন্দির প্রাঙ্গনে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এবং বড়দের প্রনাম অনুষ্ঠান হয় মঙ্গলবার।আনুষ্ঠানিক উদ্বোধন করেন

    কাঁথি পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা দিবস উদযাপন হয় গৌরব ও আনন্দের সাথে । উদ্বোধক তার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গের বাংলা দিবসের দিনটি রাজ্যের ঐতিহ্য সংস্কৃতিকে প্রকাশ করে এবং সমাজের বিভিন্ন ধর্ম বর্ণ মানুষের সৌভ্রাতৃত্বের
      বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
      ছিলেন কাঁথি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য্য , সমাজসেবী খোকন চক্রবর্তী,শিক্ষক দুর্বাদল মাইতি প্রমুখ।অনুষ্ঠানে শেখ আমুল্লা, অঞ্জন ত্রিপাঠী, গীতা জানা সহ ১৫ নং,১৩ ও ১৪ নং ওয়ার্ডের ১৫ জন প্রবীণ নাগরিকদের ব‍্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করা হয়।অনুষ্ঠানের সঞ্চালনায়
        গোপাল চন্দ্র দাস, ঋতুরাজ পাল, কেশবচন্দ্র জানা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ার্ড কাউন্সিলার তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *