রাজকুমার মহাপাত্র ও গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির আগামী তিন বছরের জন্য গঠিত নতুন কমিটির শপথ গ্ৰহণ হয় রবিবার নীল ষষ্ঠীর পুণ‍্য দিনে। শপথ বাক্য পাঠ করান সেবা সমিতির প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সম্পাদক আশিস ধাওয়া।৩৪ জনের কমিটির নাম ঘোষণা হয়ে ছিল ৯ এপ্রিল বুধবার সাধারণ সভায় সংযুক্ত ৮২ টি ক্লাবের ১৬০ জন ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। রবিবার অফিস বেয়ারার নির্বাচন হয় ‌।পুনরায় সভাপতি হন বর্ষিয়ান সদস্য কবি অম্বিকেশ মহাপাত্র, কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়,সহ-সভাপতি মানগোবিন্দ জানা, শঙ্করনারায়ণ মিশ্র এবং উত্তম প্রধান। সম্পাদক পুনঃ নির্বাচিত হন আশিস ধাওয়া,সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান ও জন্মেঞ্জয় প্রধান।কোষাধ্যক্ষ ধনঞ্জয় সিংহ ও রঞ্জন ধাওয়া। হিসাব রক্ষক শিশির মাইতি এবং হিসাব পরীক্ষক বিশ্বম্বর রায়।উপ-সমিতির কলা কেন্দ্রের দায়িত্বে শিশির মাইতি, ধনঞ্জয় সিংহ ,তপন মন্ডল ও আনন্দমোহন আচার্য। এছাড়া পূজা, অনুষ্ঠান , আপ‍্যায়ন, সাংস্কৃতিক বিভাগ ,দান ও অনুদান, পত্র-পত্রিকা ও প্রেস, স্বাস্থ্য ও প্রচার বিভাগের আহ্বায়কসহ সদস্যদের তালিকা চূড়ান্ত হয়।সম্পাদক জানান আগে ৩১ জনের কমিটি থাকলেও সংস্থা অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। কাজে গতি আনতে কমিটি ৩৪ জনের এবং নতুন প্রজন্মের সদস্যদের গুরুত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা মন্ডলীতে আনা হয়েছে বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা-২ সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী, জাতীয় শিক্ষক ড:প্রণব পট্টনায়ক ও অমিয় বরণ ভৌমিক এবং আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরীশংকর মহাপাত্রসহ কয়েক জনকে।কর্মকর্তা নির্বাচন শেষে কমিটির সদস্যদের জগন্নাথ বলরাম সুভদ্রার সম্মুখে শপথ বাক্য পাঠ করান সম্পাদক। এদিন কর্মকর্তা নির্বাচন শেষে কয়েকটি সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।এদিন সভায় পৌরহিত‍্য করেন বিদায়ী কমিটির সভাপতি অম্বিকেশ মহাপাত্র। সঞ্চালনায় সহ- সম্পাদক জন্মেঞ্জয় প্রধান। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক আশিস ধাওয়া।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *