গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর, পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।রামনগর-১ ব্লকের তালাগাছাড়ী- ১ পঞ্চায়েতের “নরিহা মাতৃ জনকল্যাণ সংঘ” এর ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর সভাধিপতি বিধায়ক উত্তম বারিক তার মা সন্ধ্যারানী বারিকের স্মৃতিতে অ্যাম্বুলেন্স

    পরিষেবার ফিতা কেটে এবং পতাকা নাড়িয়ে শুভ উদ্বোধন করেন। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র , রামনগর ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার, পঞ্চায়েত সদস্য গণপতি শীট, বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান ও প্রধান শিক্ষক শুভেন্দু করন, সমাজসেবী শান্তনু পুষ্টি, অনুপ পণ্ডা, নয়ন কুমার পতি,

      দীপঙ্কর রায় প্রমুখ।সর্বপরি যার পৌরহিত্যে এই অভিনব প্রয়াস তিনি রামনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তিনি তার বক্তব্যে দারুন মানুষকে ন্যূনতম আর্থিক সহযোগিতায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় সেই অনুরোধ ক্লাব কর্তৃপক্ষের কাছে করেন।উদ্বোধক তার বক্তব্যে বলেন রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বেসরকারি ক্ষেত্রে মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন সরকারি হাসপাতালে সব বিনামূল্যে। গ্রামীন এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবার অভাব রয়েছে ।নারীহা মাতৃক কল্যাণ সংঘ সারা বছর সেবামূলক কাজে যুক্ত থাকে তাই অ্যাম্বুলেন্স পরিষেবার সুযোগ তাদেরই হাতে তুলে দেওয়ার কথা ভেবেছি।ছিলেন কমিটির সভাপতি মলয় পাহাড়ী সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ।সংঘের মুখ্য উপদেষ্টা দীপক সারের সহযোগিতায় স্থানীয় প্রসূতি মায়েদের ও বয়স্ক মানুষদের হাতে পুষ্টিকর খাওয়ার ও বস্ত্র তুলে দেন আমন্ত্রীত অতিথিগন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সম্পাদক রঘুনাথ বেরা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *