গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১০ম এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ড.প্রদীপ্ত কুমার মিশ্র। বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৭৭টি কলেজের মধ্যে ৭ টি কলেজের অধ্যক্ষ এই বিরল সম্মানে সম্মানিত হচ্ছেন। পালপাড়া কলেজ অধ্যক্ষের এমন সম্মাননা গৌরবের খবর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জে কে নন্দীর ২১ এপ্রিল

    ২০২৫ , এর প্রেরিত চিঠি কলেজে পৌঁছায় মঙ্গলবার।অপরদিকে গত ৩১ মার্চ২০২৫ ,কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং লোকভাষা প্রচার সমিতির যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক পাঠচক্রে প্রফেসর ড. প্রদীপ্ত কুমার মিশ্র কে ‘ বিদ্যাভাস্কর ‘ সম্মানে সম্মানিত
      করা হয়
      পালপাড়া কলেজের গভর্নিং বডি সহ সকল অধ্যাপক -অধ্যাপিকা, শিক্ষা কর্মী ও ছাত্র -ছাত্রী এই খুশির খবরে অভিভূত। মঙ্গলবার কলেজে শিক্ষার মানোন্নয়ন সহ সামগ্ৰীক বিষয় নিয়ে শিক্ষক শিক্ষা কর্মীদের নিয়ে বর্ধিত সভায় উপস্থিত সকলে পালপাড়ার মতো একটি গ্রামীণ কলেজের ক্ষেত্রে এই সম্মান মহাগৌরবের। কলেজ কর্তৃপক্ষ আশাবাদী আগামী দিনে অধ্যক্ষের হাত ধরে এই কলেজ একটি অনন্য নজির গড়বে। প্রসঙ্গত এর আগে থেকেই পূর্ব ও  উত্তর পূর্ব 
                          ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যের জাতীয় শৈখিক শিক্ষা পরিষদ, উচ্চ শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিভাগের গুণমান বিকাশের জন্য চেয়ারম্যান হিসেবে কার্যনির্বাহ করছেন। পশাপাশি প্রফেসর ড মিশ্র জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতী পরিষদ ন‍্যাক(NAAC) এর সদস্য হিসাবে কাজ করছেন।
        ২০১৮ সালের ২৮ আগষ্ট প্রফেসর ড মিশ্র অধ‍্যক্ষ হিসেবে কাজে যোগদান করে ৬১ বৎসরের এই গ্ৰামীণ কলেজকে সর্বভারতীয় শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্থানে পৌঁছে দিতে সমর্থ হয়েছেন। কলেজে একাধিক বিষয় পঠন পাঠনের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে পরিকাঠামোর ও উন্নয়নের  পাশাপাশি যোগদা সৎসঙ্গ  সমিতির আস্থা ভাজন হয়ে উঠেছেন। উল্লেখ্য  ২২এপ্রিল মঙ্গলবারের এই সভা ডাকার পর  ছাত্র সংসদে পক্ষে অধ‍্যক্ষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছেগুচ্ছ লিখিত অভিযোগ জমা পড়ে। বিশ্ববিদ্যালয় রেজিস্টার থেকে ২১ তারিখের  দেওয়া এই অন্তর্ভুক্তির বিশেষ  মর্যাদা বৃদ্ধির চিঠি যা  মঙ্গলবারের  সভাকে যেমন অন‍্যমাত্রা দেয়  তেমনি বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে বলে মনে করে বুদ্ধিজীবী মহল।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *