গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল:ভগবানপুর-১পঞ্চায়েত সমিতির নির্মিত নতুন মিটিং হল , অফিস গেট, প্রাচীর, সাইকেল গ্যারেজ, এস এইচ জি( সেফ )এর সুসজ্জিত অফিস ঘর ও টিনের শেডের শুভ উদ্বোধন হয় শনিবার।পাশাপাশি ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী শিক্ষার্থীদের সম্মান প্রদান করা হয়।প্রকল্প গুলির ফিতা কেটে শুভ

    উদ্বোধন করেন বিধায়ক সোহম চক্রবর্তী ও এগরা মহকুমা শাসক মনঞ্জীত কুমার যাদব। ছিলেন বি ডি ও বিকাশ নস্কর , পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা,জেলা পরিষদ সদস্য রবিন চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ‍্যক্ষ সহ সমস্ত কর্মাধ্যক্ষ ,সকল প্রধান। ভগবানপুর ১ ব্লকের কৃতী ছাত্র ছাত্রীদের ৫০ জনকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক গনের উপস্থিতিতে মানপত্র স্মারক ও উপহার সামগ্ৰী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় জেলা পরিষদ সদস্য উত্তম বাঁকুড়া। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *