
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল : শনিবার এগরা-১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র পঞ্চায়েতের পুরুন্দা সমবায় সমিতির ডেলিগেট নির্বাচনে বিধ্বস্ত গেরুয়া শিবির।সমিতির ছয়টি নির্বাচন ক্ষেত্রের পাঁচটি ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে ৪৩ টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। মোট ডেলিগেট ৫৭। অপর একটি নির্বাচন ক্ষেত্র পুরুন্দা উত্তর নির্বাচন ক্ষেত্রে ১৪ ডেলিগেট এর প্রতিদ্বন্দ্বিতা হয় শনিবার ২১ জুন। সকাল থেকে ভোট হয়। গননায় দেখা যায় ১৪ আসনের সব কয়েকটি আসনে জয়ী হয় তৃণমূল। নির্বাচিতরা হলেন বসন্ত পয়ড়্যা, হরিনারায়ণ গিরি, খগেন্দ্র ভূঁইয়া ,মমতা ধাড়া, মামনি মাইতি, নির্মল দাস, রাসবিহারী দাস, শক্তিপদ ভুঁইয়া, সঞ্জয় গিরি, সত্য দুলাল বারিক, শক্তিপদ সামন্ত, উষা রানী সাউ ও মহিলা সংরক্ষিত আসনে চন্দনা পন্ডা।এই সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল।এই বিপুল জয়লাভে সমিতির সকল গনদেবতাকে শুভেচ্ছাসহ দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের অক্লান্ত পরিশ্রমকে কুর্ণিশ জানান এলাকার বিধায়ক সাথী সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তরুণ কুমার মাইতি। তিনি বলেন দলীয় কর্মীদের কর্ম তৎপরতায় এবং বিগত বোর্ডে কাজের দক্ষতায় বিরোধিরা হালে পানি পেল না। তিনি কর্মীদের কর্মতৎপরতাকে ধন্যবাদ জানান। সঙ্গে কার্ড ব্যঙ্কের নবনির্বাচিত সহ সভাপতি অর্ধেন্দু শেখর দাস মহাপাত্র, ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান যোগেন্দ্রনাথ মাইতি, প্রধান রৌফ হোসেন। ছিলেন স্থানীয় নেতৃত্ব আলপনা মাইতি, আক্তার খান ,গোপাল চন্দ্র বেরা, স্বপন প্রামাণিক, সুবল চন্দ প্রমুখ কর্মী ও বিজয়ী সদস্য সদস্যাগণ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদায়ী বোর্ডের সভাপতি কার্তিক চন্দ্র জানা।
