গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল:এন সি আই এস এম এর নির্দেশক্রমে প্রতিবছরের ন্যায় এ বছরও কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালে সাড়ম্বরে যোগ দিবস উদযাপন হয় শনিবার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের কর্মকর্তাগণ,অধ্যক্ষ ডা তুহিন কান্ত বিশ্বাস,সহ অধ্যক্ষ সহ সকল অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রী, কাঁথি যোগ প্রাণায়ামের সদস্য সদসাগণ।সংঘ সহ-সভাপতি ডা সুকুমার জানা, কোষাধ্যক্ষ হরিসাধন দাস অধিকারী, অন্যতম সদস্য স্নেহাশীষ পাহাড়ি

    উপস্থিত থেকে সহযোগিতা করেন।যোগের উপকারিতা সম্বন্ধে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ডা নীলমাধব ব্যানার্জী। উক্ত সংস্থার সভাপতি সন্তোষ কুমার মাইতি, সম্পাদক অর্ধেন্দুশেখর খাটুয়া, রতন সামন্ত উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটি সহযোগিতা করেন।সঞ্চালনায় ‘স্বাস্থ্য বৃত্ত ও যোগ’ বিভাগের ভারপ্রাপ্ত প্রফেসর ডা নিতাই সেনাপতি।সকলকে ধন্যবাদ জানান স্বাস্থ্যবৃত্ত ও যোগ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ক্রষ্ণাশীষ পাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *