গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি দৈনিক :পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে রথ প্রতিযোগিতার আয়োজন করে “মা জানকি ফার্নিচার” ও “সাহু অ্যালুমিনিয়াম”।শুক্রবার এগরা পুরসভার ৫ এবং ৬ নং ওয়ার্ডের কচি কাঁচাদের এই রথ প্রতিযোগিতায় শতাধিক এই রথ প্রতিযোগিতার অংশগ্রহণ করেন। কেউ বা রংবাহারি কাগজ দিয়ে তৈরী করেছে রথ, কেউ বা থার্মোকলের রথ সাজিয়েছে, কেউ বাঁশ ও কাঠের রথ তৈরী করেছে। কচি কাঁচাদের হাতের তৈরী এই রথ দেখতে মানুষের ঢল নামে এগরা শহরে। সংস্থার পক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়-সহ প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরষ্কৃত কর হয়।উপস্থিত ছিলেন সংস্থার দুই কর্ণধার শিবাশিষ সাউ, আশীষ সাউ, সূচিশুভ্র সাউ, এগরা পুরসভার কাউন্সিলর যথাক্রমে দেবব্রত করণ, পিঙ্কি সাঁতরা, মমতা ত্রিপাঠি, প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস, অম্বিকেশ মাইতি, হরিপদ পন্ডা প্রমুখ। সংস্থার পক্ষে সূচিশুভ্র সাউ বলেন, “এবার প্রথম আমরা রথ প্রতিযোগিতার আয়োজন করলাম! এগরাবাসীর কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আগামী বছর আরও বড়োভাবে কর্মসূচি করার ভাবনা চিন্তা রয়েছে। তবে এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ।”