
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি দৈনিক :রথযাত্রার পূণ্যলগ্নে রক্তদান শিবিরের আয়োজন কাঁথি বাজার ব্যবসায়ী সমিতির। সমিতির আয়োজনে চলছে ব্রহ্মা পূজা সহ অন্যান্য দেব দেবীর পূজার্চনা। পাশাপাশি ৮ দিন চলবে জগন্নাথ দেবের পূজার্চনা। শুক্রবার রক্তদান শিবিরের উদ্বোধন করেন পৌরপ্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, সমিতির সভাপতি অজিত কুমার কামিলা, সম্পাদক চন্দন সাউ প্রমুখ।শিবিরে ৫৮ জন রক্তদান করেন। সংগঠনের সম্পাদক চন্দন সাউ বলেন প্রতিবছরই রীতি নীতি মেনে পূজা অর্চনা হয়। শনিবার থেকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হবে। 

