গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :এগরা-২ ব্লকের বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত ১৬দিনের রথের মেলা ও ১৫ দিনের যাত্রা সৌখিন যাত্রা প্রতিযোগিতার আগে বৈকালিক ও সান্ধ্যকালীন অনুষ্ঠানে বুধবার দশম দিনে জগন্নাথ দেবের উৎপত্তির পৌরাণিক ইতিহাস তুলে আলোচনায় উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যাপক ড শঙ্কর্ষণ পন্ডা ও অধ্যাপক

    ড অভিজিৎ পন্ডা। পৌরহিত‍্য করেন কলিয়াচক সংস্কৃত কলেজের  অধ‍্যক্ষ ডঃ দেবীপদ রথ।মঞ্চ সঞ্চালনায় যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান‌‌।সেবা সমিতি আয়োজিত
      তিনটি বিষয়ের উপরে সচেতনতামূলক পথনাটিকা সপ্তাহ ব‍্যাপী অনুষ্ঠিত হচ্ছে। বুধবার দাউদপুর নটবর সবুজের অভিযান আদর্শ উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গণে, ভবানীচক হাইস্কল থেকে বাসুদেবপুর রাস্তার মোড়ে, মঙ্গলবার
        গতকাল পাহাড়পুর বাজারে, বলাগেড়িয়ায় অনুষ্ঠিত হয়।মোবাইল আসক্তির কুফল তুলে নাটক “নেট দুনিয়ার ইন্দ্রজাল”, শিশুশ্রম ও শিশু সুরক্ষার স্বার্থে নাটক “এ কেমন ছেলেবেলা ?” বাল্যবিবাহ প্রতিরোধের
          পথনাটিকা “আলোয় ফেরা’ সফল ভাবে পরিবেশিত হয়।
          উৎসাহী পথচারী ও স্কুল ছাত্র ছাত্রী মানুষ দাঁড়িয়ে উপভোগ করে এবং বেসরকারি ভাবে সেবা সমিতিরএমন পদক্ষেপকে ধন্যবাদ জানান। অংশগ্রহণে নয়াপাড়া নারী কল্যাণ সমিতি ও স্কুলের শিক্ষক শিক্ষাগণ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় সংস্থার অন্যতম কর্মকর্তা তপন
            কুমার মন্ডল।
            রাতে নিজ দন্ড সুন্দরম যাত্রা সংস্থার সামাজিক পালা “সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে” মঞ্চস্ত হয়। বৃহস্পতিবার ছোট ও বড় দুটি গ্রুপের রথ প্রতিযোগিতা এবং বিদ্যুৎ কর্মীদের সম্বর্ধনা। শেষে পিংলা বন্ধনযাত্রা সংস্থার “জ্বালাও বুকে রাবণের চিতা” সামাজিক যাত্রা পালা মঞ্চস্থ হবে জানিয়ে সকলকে ধন্যবাদ জানান সেবা সমিতির সম্পাদক আশিস ধাওয়া।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *