গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি : গাছ লাগান প্রাণ বাঁচান, একটিগাছ একটি প্রাণ এই ভাবনাকে পাথেয় করে বৃক্ষরোপনে এগিয়ে এলো “শরতের সম্ভাবী” ক্লাব। রামনগর-১ ব্লকের তালগাছাড়ি-১ পঞ্চায়েতের রামনগর রাও হাই স্কুলে মাঠে বৃহস্পতিবার এই কর্মসূচির উদ্বোধন করেন রামনগর-১পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই

    চরণ সার। উপস্থিত ছিলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। ইউক্যালিপটাস, নারকেল,
      নিম গাছের পাশাপাশি রোপন করা হয় বট, বেল প্রভৃতি গাছ। শরতের সম্ভাবী ও রামনগর রাও হাই স্কুল ইকো ক্লাব যৌথ উদ্যোগে স্কুল গ্রাউন্ড চত্বরে ফাঁকা জায়গায় গাছ লাগানোর সূচনা হয়।
      রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন আগামী দিনে ছাত্র-ছাত্রীদের হাতেও এক একটি চারা গাছ তুলে দিতে হবে যাতে তারা বাড়িতে সেই গাছ রোপন করে যত্ন নিয়ে বড় করে তোলে। আগামী ১৫ ই আগস্ট সংস্থার পক্ষে সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার বার্তা দেওয়া হয়। ছিলেন রাও হাইস্কুলের প্রধান শিক্ষক  স্বপন কুমার পাল , বিশিষ্ট শিক্ষক দিলীপ মিশ্র, তাপস কুমার ঘোষ, সংস্থার সম্পাদক শৈবাল কান্তি দাস, সহ-সভাপতি বিশ্বব্রত পণ্ডা, রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ।এই বৃক্ষরোপণ উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *