
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি: পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দেবযানী ভাণ্ডারের কর্ণধার সুকুমার খাটুয়ার উদ্যোগে এক মেগা রক্তদান উৎসবের আয়োজন করা হয় বৃহস্পতিবার। মা দেবযানীর প্রতিকৃতিতে মাল্য দানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে স্বাগত বক্তব্যে দেবযানী ভান্ডারের কর্ণধার সুকুমার খাটুয়া জানান রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে। সেই কারণে একাধিক জায়গায় পঞ্চায়েত, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করছে। মায়ের অসুস্থতায় রক্তের জন্য হন্যে হয়ে ঘুরেছি।মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন কি অপরিসীম যারা ভুক্তভোগী তারা জানে। তাই সংকল্প নিই মায়ের স্মৃতিতে রক্তদান উৎসবের আয়োজন করব। এটি চতুর্থ তম শিবির। তিনি উত্তরীয় স্মারক দিয়ে অতিথিদের বরণ করে নেন।
প্রত্যেক রক্তদাতার হাতে পুষ্পস্তবক তুলে সম্মানিত করার মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন সুকুমার বাবুর বাবা শুকচাঁদ খাটুয়া,এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও এগরা ইসকনের মহারাজ। সঙ্গে উপস্থিত কাউন্সিলর শেখ সুরাজ আলী, জয়ন্ত সাউ, এগরা থানার আইসি অরুণ খাঁন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বীরেন নায়ক, প্রাক্তন অধ্যাপক সচ্চিদানন্দ ভট্টাচার্য, বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, কন্টাই সিভিল কোর্টের পাবলিক প্রসিকিউটার দেবজ্যোতি মাইতি, এগরা জে এল হাই স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক প্রকাশ কুসুম দাশ, সমাজসেবী রাজেশ আলী প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে ব্যক্তিগত উদ্যোগে এমন আয়োজনের প্রশংসা করেন এমন মহৎ কাজেপাশে থাকার আশ্বাস দেন ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।এগরা,কাঁথি, নন্দীগ্রাম, সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।উৎসবের মেজাজে ৩৫ মহিলা সহ ৫০১ জন রক্তদান করেন, যা জেলায় বেসরকারি উদ্যোগে নজিরবিহীন ও বৃহত্তম রক্তদান। ঠাকুমার স্মৃতিতে এই রক্তদান উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান শুভব্রত খাটুয়া।
