গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি :  পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার প্লাস্টিক বর্জন দিবস পালন করা হয় বাল্যগোবিন্দপুর জ্ঞান কর্ম বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের নিয়ে। বিদ্যালয় থেকে হরিপাঠ বাজার হয়ে বিদ্যালয়ে শেষ হয়। প্লাস্টিক বর্জন, প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশ কতটা ক্ষতি হচ্ছে প্রভৃতি বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।পলিব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ও পচনশীল ব্যাগ ব্যবহার করতে বলা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রায় ৬৫০জন ছাত্র ছাত্রী ,বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাগন, মথুরা অঞ্চলের প্রধান মৌসুমী রানী দাস প্রধান , উপপ্রধান সত্যেন পন্ডা , এবং ওই অঞ্চলের ভি বি ডি সি এর সকল সদস্য সদস্যা । এলাকা থেকে প্লাস্টিক সংগ্রহ করে তা S W M প্রকল্পে হস্তান্তর করা হয় ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *