গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : পটাশপুর-২ ব্লকের সাউথখণ্ড পঞ্চায়েতের ব্রজকিশোরপুর দেশপ্রাণ গঙ্গারাম হাইস্কুলে প্লাস্টিক বর্জ সংগ্ৰহ দিবস পালিত হয় বৃহস্পতিবার। সাউখন্ড পঞ্চায়েতের সহযোগিতায় ও হাই স্কুলের ব‍্যবস্থা পনায় বিদ‍্যালয় য়থেকে ছাত্র-ছাত্রীদের ও ব‍্যানার, প্লাকার্ডসহ বর্ণাঢ্য র‍্যালি এলাকা পরিক্রমা শেষে বিদ্যালয়ে ফিরে আসে। উপস্থিত ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সভাপতির

    সভাপতি স্বপন কুমার মাইতি,সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, পঞ্চায়েত সদস্য সুভাষ মাইতি প্রমুখ। পঞ্চায়েত সদস্য শিক্ষক শিক্ষিকা ভি বিডিসি, আশা কর্মীগণ অংশগ্রহণ করেন। প্লাস্টিক সংগ্রহ করে বর্জ্য সংরক্ষণ কন্টেইনারে রাখা হয়। পাশাপাশি প্লাস্টিক বর্জনের জন্য জনসাধারণকে সচেতন করানো হয় এবং সর্বশেষে স্কুলের ছেলেমেয়েদের হাতে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি করে গাছ দেওয়া হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *