
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি বন্যা কবলিত ঘাটালে হাজার জনের রান্না খাবার পরিবেশন করেন বুধবার।বালিঘাই থেকে রান্না খাওয়ার লরি যোগে ঘাটাল পঞ্চায়েত সমিতির মনসুরা-২ পঞ্চায়েতের বলরামপুর সংসদে নিয়ে যান। মানুষের হাতে সব্জিডাল, সয়াবিন কুমড়ো বাঁধাকপির তরকারি ও ডিমের ঝোল পরিবেশন করেন।ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস শিলাবতী নদী সংলগ্ন মানুষের ত্রাণ বিতরণে নৌকা দিয়ে সহযোগিতা করেন। বন্যর্তদের খাবার বিতরণে শিবিরের সূচনা করেন সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া।সঙ্গে মনসুরা-২পঞ্চায়েতের উপপ্রধান নিমাই পোড়ে ,প্রাক্তন পঞ্চায়েত সদস্য কিংঙ্কর দিগর, জগন্নাথ জীউ সেবা সমিতির কোষাধ্যক্ষ বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় সিংহ, সংস্থার যুগ্ম সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান, সোমনাথ প্রধান, শিশির মাইতি প্রমুখ। বৃহস্পতিবার পার্শ্ববর্তী ৭৪ নম্বর বুথ বনহরিসিংহপুরে হাজার মানুষের খিচুড়ি পরিষেবা দেওয়ার আগাম ঘোষণা জানান আশীষ বাবু।শিবির শেষে সম্পাদক মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে উত্তরীয়, পুষ্পস্তবক, রাখি পরিয়ে প্রথামত স্মারক ও উপহার সামগ্রী দিয়ে মহকুমা শাসককে সেবা সমিতির পক্ষে সম্বর্ধনা জ্ঞাপন করেন সম্পাদক। এ দিনের শিবিরে সহযোগিতার জন্য মহকুমা শাসকসহ সকলকে মানুষের পাশে থেকে সহযোগিতার এমন সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন আশীষ বাবু।