
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :আড়গোয়াল পঞ্চায়েতের সাতশতমাল স্পেশাল প্রাথমিক বিদ্যালয়ে পানিনালা বুথ, সাতশতমাল বোর্ড ও সাতশতমাল মোক্তব তিনটি বুথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভূতপূর্ব জনমুখী কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ সহ দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় বুধবার। কর্মসূচির বিভিন্ন স্কীম গুলি তুলে আগত বুথের নির্বাচক মন্ডলীকে অবহিত করে সকলকে স্থানীয় উন্নয়নে শরিক হতে আহ্বান জানিয়ে শিবিরের শুভ সূচনা করেন পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক।সঙ্গে জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে।স্বাগত বক্তব্যে পঞ্চায়েত প্রধান শেখ মালেক আলী জানান পঞ্চায়েতে আজকে এই কর্মসূচির সূচনা হল। প্রতি বুথের জন্য মুখ্যমন্ত্রীর বরাদ্দ ১০ লক্ষ। পঞ্চায়েতের ২২ টি বুথ কার্য এই কর্মসূচিতে পঞ্চায়েতে ২ কোটি ২০ লক্ষ টাকার তাক্ষণিক কাজের প্রস্তাব তুলে আনতে আপনারা সহযোগিতা করুন।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, পটাশপুর -১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পিযুষ কান্তি পন্ডা,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, পঞ্চায়েতের উপপ্রধান রুমা বায়েড়,স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সৌমেন সামন্ত প্রমুখ। আড়গোয়াল পঞ্চায়েতের সকল সদস্য সদস্যাসহ পঞ্চায়েত আধিকারিক গন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত প্রধান শেখ মালেক আলী।