
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র দৈনিক আবেশভূমি :কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে কাঁথি পৌরসভার “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের সূচনা। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমাশাসক প্রতীক অশোক ধূমল, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, ডেপুটি ম্যাজিস্ট্রেট শান্ত চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি রায়,কাঁথি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিয় কুমার দাস, কাউন্সিলর দেবাশিস পাহাড়ী, তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, রুমা দাস, পম্পা জানা মাইতি,পৌরসভার আধিকারিক অলোক চোধুরী,প্রদীপ কুমার মান্না, সুশান্ত মান্না প্রমুখ। উপস্থিত বক্তাগণ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে।পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দুটি বুথ এবং ১৬ নং ওয়ার্ডের একটি বুথের ওয়ার্ডবাসী গণ উপস্থিত ছিলেন। উপস্থিত ওয়ার্ডবাসী গণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক প্রকল্পের ভূয়শ্রী প্রশংসা করেন। পৌর এলাকার বিভিন্ন জায়গায় ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত ১৯ দিন এই কর্মসূচি চলবে। প্রতিদিন তিনটি করে বুধ নিয়ে এই শিবির সম্পন্ন হবে। পৌর এলাকার মোট ৫৭ টি বুথ থাকায় প্রতি বুথে ১৯ লক্ষ টাকা বরাদ্দ তাই সাকুল্যে প্রায় ৫ কোটি৭০ লক্ষ টাকার কাজ এই স্ক্রীনে মুখ্যমন্ত্রী বরাদ্দ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।
