গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের মংরাজ প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতার স্বপ্নের প্রকল্প’আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচি হয় ‘পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের মংরাজ প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে মংরাজ

    ,তাহালিয়া দেউলবাড় এবং পানিয়া সারদাবাড় তিনটি বুথ কে নিয়ে সংঘটিত হয় ।শিবিরে দুয়ারে সরকারে যেসব প্রকল্প চালু করেছিলেন সেই সব প্রকল্পে যারা নতুন করে আবেদন করতে চান তাদের থেকে কাগজপত্র নেওয়া হয়পাশাপাশি বর্তমান ঘোষিত স্কীম গুলি মোতাবেক স্থানীয় স্তরে সমস্যাগুলি তুলে ‌ ১০ লক্ষ টাকার কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে ঘোষণার মধ্য দিয়ে
      অনুষ্ঠানের শুভ সূচনা করেন
      বিডিও শঙ্খ ঘটক ।
      উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে, ব্লকের ডেপুটি সেক্রেটারি সুকেশ চন্দ্র বর, পটাশপুর -২পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি , পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পিযুষকান্তি পন্ডা, মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান, উপপ্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা , পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস রায়,কৃষ্ণেন্দু রায়চৌধুরী ,মমতা খাতুন, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ও প্রণতি আচার্য দাস ,সাউৎখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ,শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান পূরবী মাইতি,পঁচেট পঞ্চায়েতের উপ প্রধান সার্দুল আমিন, প্রাক্তন উপপ্রধান প্রনব কর,মথুরা পঞ্চায়েতের দল নেতা নিরুপম পাহাড়ি ও সদস্য অনুপম গিরি তাহালিয়া সংসদের সদস‍্যা সরস্বতী ভূঞ‍্যা, পানিয়া সারদাবাড় সংসদের সদস‍্যা অমিতা মাইতি প্রমুখ । জনসাধারণের
        উৎসাহ ছিল চোখে পড়ার মতো । জনসাধারণ উৎসবের মেজাজে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সমস্যা নিজেরাই তুলে ধরেন । তিনটি গ্রাম মিলে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করে।
        সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সমাজসেবী বরুণ গিরি ও কৃষ্ণেন্দু সনবিগ্রোহী । শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন জানান মংরাজ সংসদ সভাপতি পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস প্রধান।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *