গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিকআবেশভূমি :কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সোমবার। আয়ুর্বেদাচার্য রঘুনাথ মাইতির আবক্ষ মূর্তিতে মাল্যদানে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের সহ-সভাপতি ডাঃ সুকুমার জানা।উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডাঃ তুহিন কান্তি বিশ্বাস,সহ-অধ্যক্ষ ডাঃ দীপাঞ্জন জানা, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, ড.দিলীপ কুমার দাস, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমবায়ী হরিসাধন দাস-অধিকারী,স্নেহাশিস পাহাড়ী, ডাঃ.বিশ্বজিৎ বেরা,কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী,অধ্যাপক হৃষীকেশ পয়ড়্যা, ড.বরুণকুমার জানা,সমরবরণ মান্না,তাপস বেরা প্রমুখ।সম্পাদক সুকমল মাইতি এই মহাবিদ্যালয়ের ইতিহাস,বর্তমান সময় পর্যন্ত তার ধারাবাহিক উন্নয়ন সম্পর্কে সমস্ত তথ্য বিবরণ তুলে বিশদে আলোচনা করেন। দিবসে মহাবিদ্যালয়ের অধ্যাপক- অধ্যাপিকা,শিক্ষাকর্মী,ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দ্বারা স্তোত্রপাঠ, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।সঞ্চালনায়‌ ডঃ মুর্শিদা রহমান সইকিয়া।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *