
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র দৈনিক,আবেশভূমি : কাঁথি পৌরসভা এলাকার গৃহ মালিকদের সংগঠন কন্টাই হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কর্ম সমিতি আগামী তিন বছরের জন্য গঠিত হয় রবিবার। সভাপতি ড. দিলীপ কুমার দাস,সম্পাদক সুকমল মাইতি, কোষাধ্যক্ষ সমীরবরণ মাইতি, কার্যকরী সভাপতি ডা সুকুমার জানা-সহ ৬ জন সহ-সভাপতি, ৫জন সহ-সম্পাদক এবং সদস্য-সদস্যা মিলে মোট ৩০ জন এই কর্ম সমিতিতে স্থান পেয়েছেন। এছাড়া কর্মসমিতিতে রয়েছেন বিভিন্ন ওয়ার্ডের মনোনীত কর্মযোগী আমন্ত্রিত সদস্য ও সদস্যাবৃন্দ।আজকের এই সভায় অ্যাসোসিয়েশনের সদস্য বিশিষ্ট সমাজসেবী বরুন কুমার জানাকে আমেরিকার বার্লিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরের ডিগ্রি লাভ করায় তাঁকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার পর একটি সংক্ষিপ্ত ভাষণে সম্পাদক সুকমল মাইতি কয়েকটি সমস্যা সমাধানের কথা জানান। পুরসভা এবং প্রশাসনের সাথে নিবিড় সংযোগ গড়ে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা হবে বলেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সভাপতি ড. দিলীপ কুমার দাস।

