
রাজকুমার মহাপাত্র, আবেশভূমি দৈনিক,এগরা, পূর্ব মেদিনীপুর: এগরা মহকুমা বইমেলার ষোড়শ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতিতে। জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও চারাগাছে জল সিঞ্চনে সভার উদ্বোধন করেন এগরা কেন্দ্রীক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি সংস্থার বর্ষীয়ান কর্মকর্তা প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ বাদল অশ্রু ঘাটা। সংঘের পতাকা উত্তোলন করেন সভার সভাপতি মেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী। উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে মাধ্যমিকে রাজ্য মেধা তালিকায় নবম এগরা রামকৃষ্ণ শিক্ষা মন্দির থেকে রূপম দীক্ষিত এবং উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে সপ্তম স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের বর্নিতা হাজরাকে পুষ্পস্তবক স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সভার কার্যকরী সভাপতি। সম্পাদকীয় প্রতিবেদনে মেলার সার্বিক পরিস্থিতি, ব্লক, পৌরসভা ও প্রেসক্লাবের আনুপাতিক প্রতিনিধিত্বে পরিচালন কমিটির একটি কাঠামোসহ আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে উপস্থিত সকলকে আলোচনায় অংশ নিতে আহ্বান জানান সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।বার্ষিক আয় ব্যয় উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আশীষ কুমার দাস। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ড. কালীপদ প্রধান, খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা, এগরা স্বর্ণময়ী প্রাথমিকের প্রধান শিক্ষক শমিক মান্না, এগরা কলেজের অধ্যাপক ড. দীপক বিশাই, ড. সত্যপদ দীক্ষিত, নির্মলেন্দু নন্দ, সুকুমার রায়, ডা বি এ ঘাটা, এগরা -২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায় চৌধুরী, বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায় , শিক্ষিকা ঈপ্সিতা মাইতি প্রমুখ।উপস্থিত ছিলেন কবি সুরকার বিনোদ বিহারী জানা, অলকেশ মাইতি, সাংবাদিক গৌতম পাত্র ,সঞ্জীব আচার্য,মদন মাইতি ,অন্যতম কর্মকর্তা সমীর কুমার গিরি, যুগ্ম সহ সম্পাদক সত্যব্রত সাহু ও নবকান্ত জানা, মানস মাইতি ,কবিতা প্রধান, শিশির মাইতি, জন্মেঞ্জয় প্রধান,বিরোজা কান্ত প্রধান, ধনঞ্জয় সিংহ, অমৃতা নাজির প্রমুখ। সঞ্চালনায় মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভাগের কনভেনার তপন কুমার মন্ডল। শেষে আজীবন সদস্য থেকে ৫ টি ব্লক,১ টি পৌরসভা ও এগরা প্রেসক্লাব থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব এবং পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদ থেকে ৩ মনোনীত সদস্য নিয়ে ২৫ জনের এক শক্তিশালী কমিটি ঘোষণা হয়।শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।