গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :পটাশপুর-২ ব্লকের মথুরা অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষে ২১ শে জুলাই ধর্মতলা যাওয়ার প্রস্তুতি সভা হয় বৃহস্পতিবার। অঞ্চল তৃনমূল কংগ্রেস কার্য্যালয়ে সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী অঞ্চল সভাপতি বরুন কুমার গিরি।এই সভায় ছিলেন সহ-সভাপতি কৃষ্ণেন্দু সনবিগ্রহী, সম্পাদক নিরুপম পাহাড়ী, পঞ্চায়েত প্রধান মৌসুমি দাস প্রধান, উপপ্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা,পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ‍্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী, অঞ্চল তৃনমূল কংগ্রেসের মুখপাত্র মৃনাল কান্তি কর, অঞ্চল সভানেত্রী মিতালী কুইলা জানা প্রমুখ।সভাপতি বরুন গিরি বলেন ধর্মতলায় শহীদদের স্মরণ সভায় গিয়ে শহীদের স্মরণ করবো। এই উপলক্ষ‍্যে মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসর পক্ষে ১০০জন কর্মীদের নিয়ে ধর্মতলা যাবো। সভা শেষে বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে। ২১ টি সংসদের দলীয় বুথ সভাপতি, সম্পাদক ও শাখা সংগঠনের নেতৃত্বসহ পঞ্চায়েত সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *