
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : পটাশপুর-২ ব্লক তৃণমূলের২১ জুলাই’র ধর্মতলা চলোর প্রস্তুতি সভা হয় প্রতাপদীঘি দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার এই সভায় স্থির হয় ১৯শে জুলাই এর মধ্যে প্রতিটি অঞ্চলে এই উদ্যোশ্যে সাংগঠনিক সভা শেষ করতে হব। ১৯শে জুলাই ব্রজকিশোরপুর স্কুল খেলার মাঠে ২১শে জুলাইয়ের সমর্থনে জনসভা হবে। প্রতিটি অঞ্চলকে দুটি করে বাস দেওয়া হবে সমর্থকদের ধর্মতলা নিয়ে যাওয়ার জন্য। ব্লক জুড়ে ১৪টি বাসে এক হাজার মানুষকে ধর্মতলা মুখী করা দলের লক্ষ্য। সভায় পৌরহিত্য করেন ব্লক সভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়।ছিলেন জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, ব্লক সম্পাদক কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ী, সাংগঠনিক জেলা সম্পাদক অপরেশ সাঁতরা প্রমুখ। সভায় ৫টি অঞ্চলের সভাপতি, সম্পাদক ও শাখা সংগঠনের নেতৃত্বগন উপস্থিত ছিলেন। মথুরা ও সাউথখণ্ড পঞ্চায়েতে ২১ এর প্রস্তুতি সভা থাকায় তাদের প্রতিনিধি ছিলেন না।শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভার সভাপতি মানস রায়।
