দৈনিক আবেশভূমি, গৌরীশংকর মহাপাত্র:- সমগ্র দেশের কথা ভাবা সম্ভব নয়। কিন্তু নিজের গ্রাম, গ্রামবাসী, অযত্নে পড়ে থাকা পথপশুদের কথা ভাবা যেতেই পারে। ভাবা যেতে পারে সেই সব মুমূর্ষু রোগীদের কথা, যাঁরা রক্তের অভাবে অসময়ে বিদায় নেন। তাঁদের কথা মাথায় রেখে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করল শ্রী শনি মহারাজ সেবা সমিতি । পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের মংলামাড়ো বিপিন মোড়ে এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পটাশপুর এক ব্লকের পূর্ত ও পরিবহন কর্মদক্ষ বিনয় পট্টনায়ক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই রক্তদান শিবিরে রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ক্লাবের সভাপতি সম্পাদকসহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন রক্তদাতা নিজেদের মূল্যবান রক্ত দান করেন। তাদের রক্ত সংগ্রহ করেন এগরা ব্লাড ব্যাংক ও নন্দীগ্রাম ব্যাংক। সংস্থার সম্পাদক সৌরভ আড়ি তিনি বলেন, তারা এই প্রথম বছর এরকম একটি রক্তদান শিবিরের আয়োজন করলেন। এই আয়োজনে তারা ব্যাপক ছাড়া পেয়েছেন মানুষের। প্রতি বছর তারা এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করবেন। পাশাপাশি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজও তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *