গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি :কেরালায় ১৩ ও ১৭ আগষ্ট অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দীঘার ভগীব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী সমাপ্তি জানা। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সমাপ্তি।এই জয়ের খবরে উল্লাসিত প্রতিবেশী থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকেরা।কেরালায় থেকে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে ১৯ আগষ্ট মঙ্গলবার দীঘার জগন্নাথ মন্দিরের কাছে আবির মাখিয়ে মিষ্টিমুখ করে সমাপ্তিকে সংবর্ধনা জানায় বিদ্যালয়ের সহপাঠী থেকে প্রতিবেশী এবং শিক্ষকেরা। এ যেনো সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। যোগাসন প্রতিযোগিতায় জেলাসহ রাজ্যের মুখ উজ্জ্বল করলো সমাপ্তি জানা ও রিয়া মাইতি।
দীঘার মেয়ের ভারত জয়! যোগাসন প্রতিযোগিতায় গ্রামের মেয়েরাও এগিয়ে আসছে। বিদ্যালয়ের পক্ষে দুই ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। সোনা জয়ী ও রুপো জয়ী দুই বন্ধুকে পেয়ে আপ্লুত সহপাঠীরা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চকলেট উপহার দিয়েছিলেন। জগন্নাথ মন্দিরে পাশেই গড়ে ওঠা এই শিক্ষাঙ্গন এবার দেশের মুখ উজ্জ্বল করলো।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *