গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : মুখ‍্যমন্ত্রীর নির্দেশে পটাশপুর -২ব্লকের ব্যবস্থাপনায় আড়গোয়াল পঞ্চায়েতের উত্তর সন্দলপুর প্রাথমিকে মঙ্গলবার “আমাদের পাড়া, আমাদের সমাধান” এবং দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    সূচনা পর্বে বক্তব্যে পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক এই শিবির কে ঘিরে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে উপস্থিত সকলকে এলাকার উন্নয়ন নিয়ে আবেদন জমা দেওয়ার কথা বলেন। এই ক‍্যাম্পের লক্ষ্য এলাকার উন্নয়ন স্থানীয় মানুষের অগ্রাধিকারের ভিত্তিতে রূপায়িত হবে সে বিষয়টি পরিষ্কার করেন। আড়গোয়াল পঞ্চায়েত
      প্রধান সেক মালেক আলি বলেন আজকে পঞ্চায়েতের দ্বিতীয় শিবিরে উত্তর-সন্দপুর, দক্ষিণ সন্দলপুর এবং ইচ্ছাবাড়ি তিনটি বুথের প্রতিটির জন্য ১০ লক্ষ টাকার পরিকল্পনা গ্রহণ হবে। আগামী ২৫ আগস্ট নেকুড়শুনি কৃষি শিল্প শিক্ষা সদনে তৃতীয় শিবিরটি হবে স্থানীয় তিনটি বুথ নিয়ে।
      ছিলেন জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ
        গোস্বামী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ মানস রায় ও স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ দূর্গাপদ পাহাড়ী, পটাশপুর ১পঞ্চায়েত সমিতির সহ
          সভাপতি পিযুষ কান্তি পন্ডা, পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা, পঞ্চায়েতকর্মী সচিব দীপক জানা, নির্মাণ সহায়ক হরিপদ মাইতি, শংকর পাত্র এবং পঞ্চায়েতের সদস্য সদস্যাগন।
          স্থানীয় মানুষদের অধিকারের ভিত্তিতে ৩০ লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *