গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র ,দৈনিক আবেশভূমি :এগরা-২ ব্লকের বিবেকানন্দ পঞ্চায়েতের বিদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য   সরকারের  অভিনব কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পের মাধ্যমে এর বাস্তবায়ন হয় বৃহস্পতিবার। শিবিরে ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী তার বক্তব্যে এই ক্যাম্প ঘিরে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে উপস্থিত সকলকে স্থানীয় স্তরে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্ৰহনে সহযোগিতার আহ্বান জানিয়ে‌ বলেন প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকার উন্নয়নী পরিকল্পনা আপনাদের নিতে হবে।এদিন ক্যাম্পে বিদুরপুর প্রাথমিক (৭৮) ও (৭৯) এবং শ্যামপুর প্রাথমিক(৮০) তিনটি বুথ নিয়ে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মনীষা গুছাইত, উপপ্রধান চন্দন শীট, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট  রাধারশ্যাম দীক্ষিত সহ পঞ্চায়েত আধিকারিকগণ।ছিলেন পঞ্চায়েত সদস্য দেব কুমার ওঝা ,আজিমন বিবি ,দেব কুমার দাস সহ সংশ্লিষ্ট তিনটি বুথের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যা। শিবিরের অগ্রাধিকারের ভিত্তিতে ৩০ লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। শিবির ঘিরে স্থানীয় মানুষের উৎসবের মেজাজে অংশগ্রহণ ও উৎসাহ ছিল প্রশংসনীয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *