গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র ,দৈনিক আবেশভূমি :পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি- ৩ ব্লকের আয়োজনে রাজ‍্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নের অভিনব কর্মযজ্ঞ “আমাদের পাড়া আমাদের সমাধান* বৃহস্পতিবার হয় কুসুমপুর পঞ্চায়েতের যজাবিশা জুনিয়ার হাইস্কুলে তিনটি বুথ নিয়ে।শুভ সূচনা পর্বে উপস্থিত থেকে সরকারের এই কর্মসূচিতে বুথ এলাকার মানুষের চাহিদার অগ্রগতির ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি গ্রহণের কথা তুলে ধরেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। সঙ্গে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র কুসুমপুর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু জানা প্রমুখ।সংশ্লিষ্ট তিনটি বুথের পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসী উপস্থিতিতে প্রতিটি বুথের ১০ লক্ষ করে টাকা ৩০ লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা অগ্রাধিকারের ভিত্তিতে তুলে আনা হয়। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে উপস্থিত অংশগ্রহণকারী সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *