
গৌরীশংকর মহাপাত্র ও সঞ্জীব আচার্য দৈনিক আবেশভূমি : পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয় ‘ভারতের মুক্তি সংগ্রামে বাংলা’ শীর্ষক পোস্টার প্রদর্শনী।এই প্রদর্শনীতে বাংলার স্বাধীনতা সংগ্রামের নানা অধ্যায়, বিপ্লবী আন্দোলন, দেশপ্রেমিক দের অবদান এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী চিত্ররূপে উপস্থাপিত হয়। ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ২৩শে আগস্ট পর্যন্ত।প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণকলি ভট্টাচার্য সঙ্গে মহকুমা তথ্য আধিকারিক সাহিন সারিয়ার আনসারী ও বিদ্যালয়ের শিক্ষিকাগণ।

