গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : পটাশপুর -২ ব্লকের মথুরা পঞ্চায়েতের পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদন হাই স্কুলের পরিচালন কমিটির ব‍্যবস্থাপনায় বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির উদ্যোগে স্কুলের অভিভাবক – অভিভাবিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা

    শিবির হয় শুক্রবার। জেলায় শিক্ষায় এই থানা এগিয়ে থাকলেও বাল‍্যবিবাহে পিছনের সারিতে না থেকে প্রথম সারিতে উঠে আসায় ব‍্যার্থতা স্বীকারের পাশাপাশি হঠাৎ করে পড়া বন্ধ করা, কম বয়সের মেয়েরা পালিয়ে বিয়ে করার প্রবনতা,  বয়:সন্ধিকাল জনিত বিভিন্ন সমস্যা , শিশু অধিকার, শিশু নিরাপত্তা, যৌন হেনস্থা,কণ‍্যাশ্রী ক্লাব , কমপ্লেন বক্স, 1089 ডায়াল এর  গুরুত্ব ও প্রয়োজনীয়তা  নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা
      সমাজ কল্যাণ দপ্তরের ডি পি ইউ সুনিতা সিংহ ,কাউন্সিলর কবিতা মাইতি,এগরা -২পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, পটাশপুর-২পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ মানস রায় ও মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী,টিকরাপাড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রাজীব কুমার পন্ডা প্রমুখ।
        বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক একালের দানবীর আশীষ ধাওয়া তার বক্তব্যে কো এড স্কুলে এই সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ তুলে সকলকে সমৃদ্ধ করে বলেন- এ বিষয়ে মায়েদের সচেতন করা জরুরী। ঘরের হাজার ব‍্যস্ততায় “গরু জরু ধান/ এ তিন নজর মে আন” অতীতের এই নীতি মায়েদের কাছে উপেক্ষিত হওয়ায় সমস্যা বাড়ছে। মায়ের পর্যবেক্ষণের অভাব, মেয়েদের সঙ্গে বন্ধর মত মিশে সমস্যা জেনে তার প্রতিকারের কৌশল না বাতলানো এবং একান্তবর্তী সংসারের বাঁধন সিথিলতা এই সমস্যা বৃদ্ধির কারণ।পরবর্তী দিনে কেবল বিদ্যালয়ের মায়েদের সচেতনতার উদ‍্যেগ নিতে বিদ্যালয় সভাপতি কে বলেন।
          ছিলেন প্রাক্তন সম্পাদক রামশংকর মহাপাত্র,অনিল দাস ও কমল কৃষ্ণ বেরা, স্বাস্থ্য বিভাগের সেকেন্ড এ এন এম স্বপ্না পন্ডা ও এ এন এম (হেলথ এসিস্ট্যান্ট ফিমেল )কেতকী বেরা, পটাশপুর পুলিশের এসআর খান প্রমুখ‌।
          সঞ্চালনায় পরিচালন কমিটির সভাপতি মৃণাল কান্তি কর জানান এদিনের আপ‍্যায়ণে বালিঘাই জগন্নাথ জীউ
            সেবা সমিতির উদ‍্যোগে এই শিবির। অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে পরিচালন কমিটির প্রবোধকুমার দাস,গোরাচাঁদ জানা,স্ব সহায়ক দলসহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী সর্বোত সহযোগিতা করেন।
            শেষে সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি জানা।

               

              Share

              Leave a Reply

              Your email address will not be published. Required fields are marked *