গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :পটাশপুর -২ ব্লকের মথুরা পঞ্চায়েতের চকভোগী প্রাথমিকে রাজ্য সরকারের অভিনব জনমুখী প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্প হয় শুক্রবার।ক্যাম্পে প্রারম্ভিক বক্তব্যে রাজ্য সরকারের এই কর্মসূচির লক্ষ‍্য ও উদ্দেশ্য উপস্থিত সকলকে অবগত করে বুধ ভিত্তিক অগ্রাধিকারের ভিত্তিতে ১০ লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার কথা উল্লেখ করেন পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক। পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন কুমার মাইতি বলেন ক‍্যাম্পে তিনটি বুথের মানুষ অংশগ্রহণ করলেও তিনটি রুমে তিনটি বুথের সকলে গিয়ে সর্বসম্মতিক্রমে একজন কে সভা মুখ‍্য করে অগ্ৰাধিকার ভিত্তিতে বুথে কিকি পরিকল্পনা নিতে চান তার তালিকা করে জমা দিন। তালিকার যেখানে ১০ লক্ষ টাকা শেষ সেই পর্যন্ত উন্নয়ন হবে। ছিলেন মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান,উপ প্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, পটাশপুর- ২ পঞ্চা

    য়েত সমিতির মৎস্য কর্মাধ‍্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী ও জনস্বার্থ কর্মাধক্ষ্য দূর্গাপদ পাহাড়ী, সাউৎখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ,সমাজ সেবী বরুন কুমার গিরি,পঞ্চায়েত সদস্য অনুপম গিরি প্রমুখ। সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণেন্দু সনবিগ্রহী। শিবির সুষম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত প্রধান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *