গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি,৮সেপ্টেম্বর:এগরা-২ ব্লকের নতুন বিডিও পাতিল বিনয় সুনীল এর সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন তৃণমূল দল ও পঞ্চায়েত সমিতি। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম‍্যান স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি নবাগত বিডিওর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এলাকার উন্নয়নে পঞ্চায়েত সমিতির পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান। সঙ্গে ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বেগম , পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা দলের ব্লক সহ সভাপতি রাজকুমার দুয়ারী, ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সেক রেজাউল হোসেন (টুটুল), পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুকুমার রাউল, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমনা মাইতি, ভূমি কর্মাধ্যক্ষ মনোরঞ্জন দাস প্রমুখ কর্মাধ‍্যক্ষগণ।উপস্থিত ছিলেন সাময়িক ডেপুটেশনে যাওয়া বিডিও মনোজিৎ গোস্বামী। প্রসঙ্গত নবাগত আইএএস পাতিল বিনয় সুনীল বিডিও হিসেবে ৪ সেপ্টেম্বর কাজে যোগ দেন। ১০ নভেম্বর পর্যন্ত প্রশাসনিক কাজের দক্ষতা অর্জনের জন্য তাঁকে ডেপুট করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রাক্তন বিডিও মনোজিৎ গোস্বামীকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে এগরা মহকুমা কার্যালয়ে সাময়িক বদলি করে প্রশাসন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *