
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৫ নভেম্বর।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঐকান্তিক উদ্যোগে প্রশাসনিক সুবিধা মানুষের হাতে মুঠোয় পাইয়ে দিতে আগেই দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচিতে গ্রামীণ মেহনতী মানুষের হাতে প্রশাশনিক সুবিধা পৌঁছে দেওয়ার কাজ প্রায় ৯৫% সফল । এবারে দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছনোর লক্ষ্যে আর এক অভিনব কর্মসূচি পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হয়েছে প্রত্যন্ত, দুর্গম এলাকায় স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট পরিষেবার সূচনা হচ্ছে। মঙ্গলবার সাড়ম্বরে পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের বাল্যগোবিন্দপুর হরিপাট বাজার এলাকায় উদ্বোধন হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, বিডিও শঙ্খ ঘটক,স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ী, মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান, উপপ্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা, মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়চৌধুরী, গণ সংগঠক সমাজসেবী বরুন গিরি ও কৃষ্ণেন্দু সনবিদ্রোহী প্রমুখ।
