
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ২৬ নভেম্বর:ভারতের সংবিধান, ভারতের স্বভিমান, এই মন্ত্র কে সামনে রেখে ভারতে প্রতি বছর সংবিধান দিবস পালন করা হয় ২৬ নভেম্বর। ১৯৪৯ সালে ঠিক এই দিনেই ভারতের সংসদে দেশের সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই দিনটি ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য। তারই অঙ্গ হিসেবে বুধবার ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের ছাত্র ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণে ৭৬ তম সংবিধান দিবস উদযাপন করে। শুরুতে বিদ্যালয়ের সহ শিক্ষক ইন্দ্রজিৎ সাহু সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিদ্যালয়ের শিশু সংসদের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী সংগীতা সামন্ত ভারতের সংবিধানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে।প্রধান শিক্ষক তার বক্তৃতায় ২৬ শে নভেম্বর দিনটিকে ভারতীয় সংবিধানের জন্মদিন হিসেবে উল্লেখ করেন।সহশিক্ষক ইন্দ্রজিৎ সাহু সংবিধান এর প্রস্তাবনা ইংরেজিতে পাঠ করেন।বিদ্যালয়ের শিশু সংসদের ৮০ ছাত্র ছাত্রী বাংলায় সংবিধানের প্রস্তাবনা পাঠ করে । জাতীয় সংগীত পরিবেশনে অনুষ্ঠানের শেষ হয়। সঞ্চালনায় প্রধান শিক্ষক সুমন কল্যাণ প্রধান, সহযোগিতা করেন সহ শিক্ষকগন।অভিভাবকগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
