
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র দৈনিক আবেশভূমি, ২৬ নভেম্বর:পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া রুরাল লাইব্রেরির হলে ২৩ নভেম্বর রবিবার দীর্ঘ সময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধি-সুভাষ-লোহিয়া-জয়প্রকাশের ভূমিকা ও বর্তমান ভারত সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন হয় সমবেত কণ্ঠে ।সভায় পৌরহিত্য করেন জাতীয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য ।মুখ্য আলোচক ছিলেন সাহিত্যিক বহু গ্ৰন্থ প্রনেতা ইতিহাস গবেষক মন্মথনাথ দাস,এছাড়া ও বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা,মশাল পত্রিকার সভাপতি জয়ন্ত দাস মহাপাত্র,রাজ্য সর্বোদয় মহামণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোড়ই,ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ দুর্গাপ্রসাদ নন্দ,বিশিষ্ট সমাজসেবী তারক ব্রহ্ম ভূঞ্যা,সেবক পরিবারের সভাপতি সবুজ মাইতি প্রমুখ।এই সভার আহ্বায়ক ছিলেন গান্ধি-সুভাষ-লোহিয়া-জয়প্রকাশ চর্চা ও অনুশীলন মঞ্চের আহ্বায়ক নিতাই চরন জানা ও পূর্ব মেদিনীপুর জেলা ফারমার্স এণ্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সম্পাদক গৌরহরি আচার্য্য।সমগ্র সভা সঞ্চালনা করেন নিতাই চরন জানা ।
