গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৬ নভেম্বর:মুখোমুখি সংস্থার পক্ষে চক রসুল বাজার স্থিত লক্ষীকান্ত গিরির বাস ভবনে মনীষী স্মরণ অনুষ্ঠান সম্পন্ন হয় সোমবার। সভাপতিত্ব করেন লক্ষীকান্ত গিরি ।অনুষ্ঠানে সূচনা কথা থেকে শুরু করে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সুমথনাথ দাস। প্রদীপ প্রজ্বলন, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রতিকৃতিতে মাল্যদান ও তরুণ কুমার দাসের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। অনুষ্ঠানে বীরসা মুন্ডার বীরত্ব কাহিনী আলোচনা করেন শ্রীকুমার বেরা, আচার্য জগদীশচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অশোক কুমার ওঝা, ভগিনী নিবেদিতার ভারত প্রেম নিয়ে  আলোচনা হয়, স্বরচিত কবিতা পাঠ করেন গৌরাঙ্গ দাস অধিকারী, গুণধর বর্মন, মোহন মাইতি প্রমূখ। মাতঙ্গিনী হাজরার জীবন নিয়ে আলোচনা করেন জয়ন্ত দাস মহাপাত্র। সাম্প্রতিক পরিস্থিতিতে মনীষীদের স্মরণ ও চর্চা করা কতটা জরুরী, এই বিষয়টা উপস্থাপন করেন শশাঙ্ক শেখর দে। পরিশেষে মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *