
গৌরীশঙ্কর মহাপাত্র, এগরা : পটাশপুর-২ এর শ্রী্রামপুর পঞ্চায়েতের খড়িকা পাটনা বাসন্তী তলায় ৬৩ তম বর্ষের বাসন্তী পূজা ও মেলায় পুরষ্কার বিতরণী হয় সোমবার।সভায় সভাপতিত্ব করেন গ্ৰাম কমিটির সভাপতি সুবল চন্দ্র বেরা,প্রধান অতিথি শ্রীরামপুর পঞ্চায়েতের উপ প্রধান ড দীলিপ রায়।

উপস্থিত পঞ্চায়েত সমিতির দুই সদস্য মুনমুন বেরা ও সুশীল রঞ্জন পাহাড়ি, মেলা কমিটির সম্পাদক আনন্দ রাউৎ,বাজার কমিটির সম্পাদক মাধব নন্দী ও গুনধর নন্দী প্রমুখ।স্বগত ভাষণে গ্ৰাম কমিটির সম্পাদক নাট্টব্যক্তিত্ব দীপক নন্দী জানান আগামী প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সৃজনশীল তার বিকাশে ছদ্মবেশ,অঙ্কন প্রভৃতি সংষ্কৃতিক প্রতিযোগিতার আযোজন। ছদ্মবেশ প্রতিযোগিতার বিচারক মন্ডলীর অন্যতম টিকরাপড়া হাইস্কুলের শিক্ষক পার্থ চ্যাটার্জী তা্ঁর বক্তব্যে প্রতিযোগীদের বিষয় নির্বাচন ও উপস্থাপনে গঠনমূলক দৃষ্টিনন্দন রুচিশীলতার প্রশংসা করেন।সমাজসেবী মনস রায় ভাবী প্রজন্মের মালিক ক্ষুদে প্রতি যোগীদের এমন সুন্দর প্রতিযোগিতার জন্য আয়োজ করায় উদ্যোগতাদের প্রশংসা করেন। ছদ্মবেশে প্রথম- মল্লিকা চন্দ,দ্বিতীয় -সঞ্জীব দাস,তৃতীয়-নাড়ু দাস দের হাতে পুরষ্কার তুলে দেন প:সমিতির সদস্যা মুনমুন বেরা,ড: দিলীপ রায়,দীপক কুমার নন্দী । সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষক নবকুমার মিশ্র। পুরষ্কার বিতরণ শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের পর মেলার সমাপ্তি ঘটে।মেলার দিন গুলি সহযোগিতার জন্য উপস্থাপিত সকলকে ধন্যবাদ জানান গ্ৰাম্ কমিটির পক্ষে দীপক কুমার নন্দী।
