
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : সোমবার বাংলা নববর্ষ সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী জেলার হলদিয়া পাঁশকুড়া লোকাল ট্রেনে চেপে নববর্ষের অভিনন্দন ও সঙ্গে ভোট প্রচার সারলেন। ট্রেনের প্রতিটা কামরা ঘুরে ঘুরে প্রচার চাইলেন। সকালে যাত্রী ও কর্মরত কর্মীদের মন ছুতে পেরেছেন দাবি প্রার্থীর। কতটা মানুষের মন ছুতে পারলেন ২৩শে মে ইভিএম ই বলে দিবে।
