
গৌরীশঙ্কর মহাপাত্র , কাঁথি : পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর রামনবমী উদযাপন কমিটির পরিচালনয় রবিবার বাসন্তী নবমীতে হাজার হাজার রামভক্ত শোভাযাত্রায় অংশ নেন। কাঁথি পি কে কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব কমিটির সভাপতি তথা পৌর প্রধান সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে ক্যানেল পাড় ভবতারিনী মন্দির ঘুরে চৌরঙ্গী হয়ে সারা শহর পরিক্রমা শেষে ডরমেটরী পার্শস্থ মাঠে জড়ো হয়। সঙ্গে বিধায়ক বনশ্রী মাইতি,কাউন্সিলর অতনু গিরি, প্রকাশ মাইতি, দীলিপ মাইতি, সীতারাম মাঝি সহ অধিকাংশ কাউন্সিলর, শিক্ষক সংগঠনের জয়ন্ত দাস প্রমুখ পায়ে পা মেলান।পূজা পর্বে ছিলেন তমলুকের প্রাক্ত সাংসদ ও প্রার্থী দিব়্যেন্দু অধিকারীও।

বর্নাঢ্য শোভা যাত্রায সুদৃশ্য ট্যাবলো,ব্যান্ড,খোল কীর্তন, রণপা,আদিবাসী নৃত্য, বাউল প্রভৃতির প্রাচুর্য নজর কাড়ে। যাত্রা পথের দুদিকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার কৌতূহলী পুন্যার্থী দাঁড়িয়ে উপ ভোগ করেন।পূজা ও যজ্ঞানুষ্টান রীতি মেনে সম্পন্ন ও ধর্মালোচনায় ছিল কাঁথি ইষ্কণপ্রচার কেন্দ্রের ব্যবস্থাপনায় এক ঝাঁক পন্ডিত।রাতে রামায়ন গান ও আতস বাজি পোড়ানোর মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠান শেষে উপস্থিত ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্তা সভাপতি সৌমেন্দু অধিকারী। প্রসঙ্গত ২০১৭এর রামনবমী পালনে সে সময় উপ নির্বাচনে বিজেপি প্রার্থী শোভা যাত্রায় অংশ নেওয়া কে কেন্দ্র করে রামনবমী উদযাপন ঘিরে বিতর্ক।তার পর কাঁথি উৎসব কমিটি নিজস্ব উদ্যোগে দিনটি পালন করে।
