গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৪তম কাঁথি বইমেলার দ্বিতীয় দিন শনিবার সকালে ৬০ প্রতিযোগীর দুটি দলকে নিয়ে মেলা-প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর প্রতিযোগিতা। পরিচালনা করে

    কন্টাই কুইজ ফোরাম।শনিবার কৃতি- স্বীকৃতি দিবসের সন্ধ্যায় মানপত্র ,স্মারক ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সাহিত্যিক চৈতন্যময় নন্দ এবং শিক্ষাবিদ , সাহিত্যিক রণজিৎ দাসকে সংবর্ধিত করা হয়। সম্বর্ধিত দুই ব্যক্তিত্ব তাদের বক্তব্যে সাহিত্যের বহু অজানা তথ্য তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।সভাপতিত্ব করেন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। মহতীপর্বে উপস্থিত ছিলেন কাঁথি রেডক্রসের সম্পাদক ড দিলীপ কুমার দাস, সমাজসেবী গঙ্গারাম মিশ্র ,কৌস্তভ মাইতি প্রমূখ। সঞ্চালনায় মেলা সম্পাদক সোমনাথ দাস ও যুগ্ম সম্পাদক শুভেন্দু ঘোষ‌। সান্ধ্যকালীন সাংস্কৃতিক
      অনুষ্ঠানে অর্চনা মাইতি রবীন্দ্রসঙ্গীত, দিলীপ দাসের বংশীবাদন, সীমারানী দাসের লোক সঙ্গীত, মৌমিতা প্রধানের পুরনো দিনের গান, সর্বানণী ষড়ঙ্গীর আবৃত্তি, দেবদীপ পানিগ্রাহী ও অন্যরা করের শ্রুতি নাটক, আদৃতা মুদলির মাউথ অরগ্যান, সাগর করণ ও সৈকত করনের গীটার বাদন, জগন্নাথ নৃত্য মন্দিরের নৃত্যানুষ্ঠান,আয়ুষী গিরির সঙ্গীত পরিবেশিত হয়।
      সান্ধ্য অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেবাশিসপরিয়ারী,সুমননারায়ন বাকরা ও অধ্যাপক ডঃ কিংশুক সাহা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *